বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সরকারি অর্পিত সম্পত্তি অাত্মসাতের জন্যে জেনে বুঝে ওকালতনামা ও আম মোক্তারনামায় জ্বাল সাক্ষর প্রদান করায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট চৌকি আদালতে মামলা ( মামলা নং-১৭৭/২০১৮ (শাহঃ) দায়ের হয়েছে । সেইসাথে আসামীদ্বয়ের বর্ণিত অপরাধ ফৌজদারী আইনে শাস্তিযোগ্য বিধায় সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করে উপযুক্ত শাস্তি বিধান আবশ্যক মর্মেও বিজ্ঞ আদালতে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। গত ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক উক্ত মামলার অভিযোগকারী কর্তৃক দাখিলকৃত আর্জি সূত্রে জানা গেছে, শাহজাদপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রশিদ ও দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের ছেলে মোঃ হাসিবুর রহমান স্বপন পরষ্পর যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার ও প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে সই জালপূর্বক জাল আম মোক্তারনামা প্রস্তুত করে হত ০৪/০৬/২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে উহা জাল জেনেও সত্য বলে সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে বিচারাধীন ২০০০/১২ নং মামলায় দাখিল করেছেন। উক্ত আসামীদ্বয় একই ট্রাইব্যুনালে একই মামলায় সই জাল করে ওকালতনামা সম্পাদন করে মামলার ০২ নং স্বাক্ষীর মাধ্যমে গত ১৯/০২/ ২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে ট্রাইব্যুনালে দাখিল করে ফৌজদারী আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। মামলাটি শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট চৌকি আদালতে দায়ের করেছেন সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক। মামলায় সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদ ও স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনকে আসামী করা হয়েছে। মামলার ২ নং স্বাক্ষী বিজ্ঞ আইনজীবী এ্যাড. আব্দুস সাত্তার মোল্লা কর্তৃক দাখিলকৃত ওকালতনামা প্রত্যাহার ও ত্রুটি মার্জনার দরখাস্তে ঘটনার বেড়াল থলে থেকে বেরিয়ে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...