বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ নং খাস খতিয়ানের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ০.১০ একর ভূমি নিয়ে মাননীয় হাইকোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকাবস্থায় গত মঙ্গলবার রাতে সরকারি ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের নতুন মাটিতে। জানা গেছে, উপজেলার দ্বারিয়াপুর মৌজার সাবেক ৫৫৩৪/৫৮১৮, আরএস ১০৯১১ নং দাগের ০.১০ একর ভূমি ১ নং খাস খতিয়ান ভুক্ত সরকারি সম্পত্তি। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে বছর সাল লিজ নিয়ে প্রায় ৪০ বছর কাপড়ের ব্যবসা করে আসছে। ওই লিজ নিয়ে ব্যবসা করাবস্থায় আব্দুল লতিফ প্রাং, বেল্লাল হোসেন প্রাং, আব্দুর রউফ মাষ্টার, আব্দুল হান্নান, হাজী আবু সাঈদরা সরকারকে বিবাদী করে সিরাজগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অপর প্রকার ১৮/২০১৬ নং মামলা দায়ের করে। উক্ত মামলার শুনানী শেষে বিজ্ঞ বিচারক গত ০৭/১১/২০১৭ ইং তারিখে সরকারের বিপক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এফ,এ (প্রথম আপিল)- ৭০/২০১৯ দায়ের করলে, প্রথম আপিল এফ,এ ৭০/২০১৯ নং মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারপতি গত ২৯/০৮/২০২০ ইং তারিখে নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। সেই নিষেধাজ্ঞার আদেশের বিষয় উল্লেখ করে ব্যবসায়ীদের পক্ষে মোঃ আলী আজম খান গত ০১/০৯/২০২০ ইং তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ০৯/০৯/২০২০ ইং তারিখে লিয়াকত সালমান, সহকারী কমিশনার, আরএম শাখা- এর স্বাক্ষরিত একটি নির্দেশপত্র সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুর বরাবর প্রেরণ করেন। এদিকে, মাননীয় হাই কোর্টে মামলা বিচারাধীন থাকাবস্থায় গত ২৯/০৯/২০২০ ইং মঙ্গলবার রাতে আব্দুল লতিফ গংরা ওই ভূমিতে সাইনবোর্ড টাঙ্গায়। পরে, ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে শাহজাদপুরের ভূমি প্রশাসনের হস্তক্ষেপে সাইনবোর্ডটি সরিয়ে নেয় লতিফ গং। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে আব্দুল লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে, এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, ‘ব্যবসায়ীদের অভিযোগ পাবার পর হাইকোর্টের নিষেধাজ্ঞা জারিকৃত সরকারি সম্পত্তিতে টাঙ্গিয়ে দেয়া সাইনবোর্ড সরিয়ে নিতে লতিফ গংকে নির্দেশ দেয়া হয়। পরে তারা সাইনবোর্ডটি সরিয়ে নেয়।’

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...