বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

timthumbশাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকায় সিরাজগঞ্জ জেলখানার মহিলা কারারক্ষী সুইটি বেগম (২৬) প্রেমিক সোহেলের (২২) সাথে ফুর্তীকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর মহল্লার সকিম প্রাং এর ছেলে হুন্ডা মেকার সোহেল ৩ মাস আগে হেরোইন সেবনের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে সিরাজগঞ্জ জেলখানায় সাজা ভোগের সময় মহিলা কারারক্ষী সুইটি বেগমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাজাভোগ শেষে সোহেল বাড়ী ফেরার পর সুইটি প্রায়ই তার সাথে দেখা করতে শাহজাদপুরে আসে। দিন-রাত সোহেলের সাথে ফুর্তীফার্তীর করে চলে যায়। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলতে থাকায় গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে এলাকাবাসী এ প্রেমিক জুটিকে অসামাজীক কাজে লিপ্তরত অবস্থায় হাতেনাতে আটক করে শাহজাদপুর থানা পুলিশে সোপর্দ করে। সিরাজগঞ্জ জেলখানার মহিলা কারারক্ষী সুইটি বেগম প্রেমিক সহ গ্রেফাতারের ঘটনায় শাহজাদপুরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারারক্ষী সুইটি বেগম রাজশাহীর বাগমারা এলাকার আব্দুল মালেকের কন্যা বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন সুইটির অভিভাবক ও সিরাজগঞ্জ কারাকর্তৃপক্ষকে বিষটি অবহিত করা হয়েছে। তারা এলে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...