মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : অভাবের তাড়নায় শাহজাদপুরে এক দিনের নবজাতককে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরিনা গ্রামে। জানা গেছে, উপজেলার নারিনা গ্রামের রিক্সাচালক বাতেন-বিউটি দম্পত্তির ঘরে গত বুধবার জন্ম নেয় ফুটফুটে একটি কন্যাসন্তান। প্রসব বেদনায় এখনও কষ্ট পাচ্ছে বিউটি। এরই মধ্যে আদর করে ওই শিশুটির নাম রাখা হয়েছে কুলছুম। কুলছুমের মুখ দেখে প্রসব বেদনার কষ্ট কিছুটা দূর হলেও মেয়ের অনাগত ভবিষতের কথা মাথায় রেখে আরও বেশী কষ্ট পাচ্ছে বিউটি। কারণ, বাতেনের আরও এক স্ত্রী রয়েছে। সে ঘরেও রয়েছে ২টি কন্যাসন্তান। আবার তার ঘরেও রয়েছে আরও ২টি সন্তান। একমাত্র উপার্জনক্ষম স্বামী বাতেন রিক্সা চালিয়ে দুই সংসার চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছে। অভাবের সংসারে দু’বেলা দু’মুঠো ভাত জোটেনা তাদের। অভূক্ত সন্তানরা অনেক রাতেই জ্বঠর জ্বালায় কান্নাকাটি করে মা বিউটির কাছে খাবার চায়। মা তখন অবুঝ সন্তানদের বুকের মাঝে জড়িয়ে ধরে অঝোর ধারায় চোখের জল ফেলেন। তার ওপর কুলছুমের জন্ম মা বিউটিকে ভাবিয়ে তুলেছে। একটু ভালো থাকা, ভালো খাবার এবং ভালো পরিবেশে মানুষ হবার চিন্তা থেকেই নাড়ী ছেঁড়া ধন কুলছুমকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাতেন-বিউটি দম্পত্তি। এ ব্যপারে রূপপুর মহল্লার শামীম-শিউলি দম্পত্তির সাথে ২০ হাজার টাকা দামদর হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বাতেন-বিউটি দম্পত্তি কুলছুমকে বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিক্রি নয়, দত্তক দেয়া হচ্ছে। তবে যদি তারা খুশি হয়ে আমাদের কিছু দেয় তাহলে নেবো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...