বর্ষার পানি আসার সাথে সাথেই সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, ধলাই, চাকলাইসহ বিভিন্ন খাল-বিলে এ উৎসব চললেও প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। তবে সচেতন মহল মনে করেন এ বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় ভরা মৌসুমেও হাট-বাজারগুলোতে বড় মাছের আকাল দেখা দিয়েছে।
বর্ষার পানি নদ-নদীতে প্রবেশের সাথে সাথেই এক শ্রেনীর অসাধু মৎস্য শিকারিরা সরকার নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি, বাদাই জাল ও মাছ ধরার নানা উপকরণ দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এ সব দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা মাছ। আর প্রতিবছরের মতো এবারও নিশ্চুপ মৎস্য বিভাগ।
কয়েকটি এলাকা ঘুরে জানা যায়, গত ক’দিন হলো যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, ধলাই চাকলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জাল, খৈলশুনিসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধনযজ্ঞে মেতে উঠেছে একশ্রেনীর অসাধু মৎস্য শিকারিরা। বিশেষ করে শৈল ও টাকি মাছের পোনা মারতে মাতোয়ারা হয়ে উঠছেন তারা। আর করোনাকালীন অলস সময় পার করতে নানা শ্রেনী-পেশার মানুষের মাছ শিকারের প্রবণতা আরও বেড়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশকিছু কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন আর মা মাছ ও পোনা মাছ নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।
এভাবে নদ-নদী থেকে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধন অব্যাহত থাকলে মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। প্রজননের ভরা মৌসুমে এসব নদীতে পোনা ও ডিমওয়ালা মা মাছ নির্বিচারে নিধন বন্ধ করা না গেলে অদূর ভবিষ্যতে নদীগুলোতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের তীব্র আকাল দেখা দেয়ার আশংকা করছেন বলে মনে করেন বিজ্ঞ মহল।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
