শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের অপহৃত বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে টাঙ্গাইল পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামীকরে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মাদলা গ্রামের ওই বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর সাথে লিটন নামের এক যুবক প্রেমের ফাঁদে ফেলে তার সাথে স্বক্ষতা গড়ে তোলে। এরপর সুযোগ বুঝে গত ৫ জুন বিকেলে ওই মেয়েটি ওষুধ কিনতে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় গেলে লিটনসহ ২ যুবক তাকে অপহরণ করে নিয়ে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রি করে দেয়। সেই থেকে সে প্রায় ৪ মাস নিখোঁজ ছিল। এর এক পর্যায়ে এলাকার এক ব্যক্তি তাকে টাঙ্গাইল পতিতালয়ে দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। খোঁজ পেয়ে তার পিতা টাঙ্গাইল র্যাবের সহযোগীতায় গত ২২ সেপ্টেম্বর তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় তরুণীটির পিতা বাদি হয়ে ৩ জনকে আসামী করে শাহজাদপুর থানায়একটি মামলা দায়ের করেছে। আসামীরা হলো, লিটন (৩০), পতিতা পল্লির ঘর মালিক চান মিয়া (৩৫) ও পতিতা সরদার নিনার্ঘিস (৩১)। এ মামলার ৪ দিনেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বাদী অপহরণকারী লিটনের নাম পরিচয় বলতে না পারায় তাকে অনুসন্ধান করে বের করতে একটু সময় লাগছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিঘ্রই আসামীদের সবাইকে গ্রেফতার করা সম্ভব হবে। এর জন্য সকল প্রচেষ্টা অব্যহত রয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
