শাহজাদপুর প্রতিনিধি: গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকার বিসিক সড়ক সংলগ্ন বাবলু ইসলামের স্টিল ফার্নিচারের দোকান, আলহাজ্ব আলী ও মোসলেম উদ্দিনের অটোরিক্সার পার্টসের দোকান ও চার্জ গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে ১০ টি অটোরিক্সা,স্টিল ফার্র্নিচার,অটোরিক্সার পার্টস,ব্যাটারী সহ ৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্র্ভিস ও পুলিশের ধারনা অটোরিক্সার ব্যাটারী ও চার্জার বিস্ফোরন ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ড ঘটেছে। অগ্নিকান্ড ঘটার সাথে সাথে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ক্ষতিগ্রস্থদের আহাজারিতে সেখানে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
