শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পুলিশের এসআই সহ ৩০ জন আহত, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ, ৫ দোকান ভাংচুর

Untitled-2শাহজাদপুর সংবাদদাতাঃ আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজারে রূপবাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের নেতৃত্বে মোল্লা গোষ্ঠীর সাথে একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের নেতৃত্বে শিকদার গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে পুলিশের এসআই সহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। প্রায় ১ ঘন্টাব্যাপি এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫ দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে এ দিন দুপুরে একটি মোবাইল ফোন, সীম ও টাকা ফেরত পাওয়ার দাবিকে কেন্দ্র করে উভয়পক্ষের প্রায় ৩ শতাধিক ব্যক্তি লাঠি, ফালা, হলঙ্গা, রামদা, চাইনিজ কুড়াল, টেটা নিয়ে উভয়পক্ষের উপরে ঝাপিয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট, পাটকেল নিক্ষেপ, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লতিফ চেয়ারম্যান গ্রুপের লাঠির আঘাতে শাহজাদপুর থানার এসআই রেজাউল করিম গুরুত্বর আহত হয়। এছাড়া উভয়পক্ষের আহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫), চুন্নু (৪৫), জুয়েল (২০), হায়দার আলী (৩২), আনোয়ার হোসেন (২২), জিয়া (৩৫), রানা (২০), জনি (৩০), রবিউল (২০), শাহরিয়ার (২৫), আরিফ (২৬), মোশাররফ (৩০), আব্দুল বাতেন (৪৮), বাদল (৩৩), আব্দুল বাতেন (২৫), মোতালেব হোসেন (৩৮), গণি প্রামানিক (৫৫), মিলন (১৪), সুমন (১৫), খলিল (৪৮), হবি (৩৭), আবু মুছা (৫৫), সিরাজুল (৪০), মুজাহিদ (৩৮) প্রমুখ। আহতদেরকে শাহজাদপুরের পোতাজিয়া, বেড়া, পাবনা ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজারে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, তুচ্ছ ঘটনা, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চলাকালে লতিফ চেয়ারম্যান গ্র“পের লোকজন এসআই রেজাউল করিমকে পিটিয়ে আহত করেছে। আহত রেজাউল করিমকে পোতাজিয়া হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসায় বিশ্রামে রাখা হয়েছে। তিনি বর্তমানে আশংকা মুক্ত রয়েছেন। এ ব্যাপারে পুলিশবাদী মামলা সহ উভয়পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...