বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর পৌর মহল্লার রূপপুরে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, তাঁতী সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে হাজ্বী আছাব আলী, হাজী ডা: ইসমাঈল হোসেন, হাজী আফতাফ উদ্দিন, হাজী আব্দুল মালেক, হাফেজ মাওলানা শামছুল হক, যুবলীগ নেতা আব্দুস সামাদ প্রমূখসহ শতশত আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। পরে নৌকার নির্বাচনী অফিসে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের, মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলীর নেতৃত্বে উদ্বোধিত অফিস থেকে ৫’শতাধিক নেতাকর্মী ও সমর্থকেরা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বিশাল এক মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে সেখানেই গিয়ে শেষ হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...