নিজস্ব প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যার পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে আরও ২০০ শতাধিক কাঁচা ঘরবাড়ী নতুন করে ডুবে গেছে। এছাড়া চরকৈজুরী-চরগুধীবাড়ী সড়ক ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাধ বন্যার পানিতে ডুবে যাওয়ায় শাহজাদপুর সহ চলন বিল অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, কৈজুরী বাজার, কৈজুরী ভূমি অফিস ও উপস্বাস্থ্য কেন্দ্র চত্ত্বর বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ডুবে যাওয়ায় স্কুলটি বন্ধ ঘোষনা করা হয়েছে। অপর দিকে কৈজুরী মাদ্রাসা বন্ধ ঘোষনা না করায় শিক্ষক-শিক্ষার্থীদের হাটু পানি ভেঙ্গে ক্লাস করতে হচ্ছে। এতে তাদের চরম দূর্ভোগ বেড়েছে। এছাড়া শাহজাদপুরের গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হওয়ায় কৃত্রিম খাদ্যের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার এলাকার বন্যা দূর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ,আশ্রয়কেন্দ্র ও নোঙর খানা খুলে দেওয়ার জোড় দাবী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
