শাহজাদপুর সংবাদদাতা :- অবশেষে শাহজাদপুরে উপজেলার হাবিবুল্লাহনগড় ইউপির ফরিদপাঙ্গাসি গ্রামে কালভার্ট নির্মান করা হয়েছে। দির্ঘ প্রতিক্ষিত অত্র কালভার্টটি নির্মানের ফলে এলাকার ৬ টি গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তাটি কালভার্ট না থাকার ফলে বর্ষার সময় ৬ টি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষার সময় তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো নৌকা। এলাকাবাসীর দির্ঘদিনের দাবি ছিলো কালভার্ট নির্মানের। অবশেষে কালভার্টটি নির্মানের ফলে ধুলাউড়ি , জোলাপাড়া , রায়পাড়াসহ ৬ টি গ্রামবাসী এই বাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এলাকাবাসী জানায়, অতিতে ইউপি নির্বাচনের সময় পার্থীরা এলকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি কেউ। কিন্তু এবার মাত্র এলাকার মেম্বার আক্তার হোসেনের প্রচেষ্টায় কালভার্টটি নির্মিত হয়েছে। তিনি নিজেই তদবির করে ইউপি বাজেট পাশ করিয়ে নিজেই দ্বায়িত্ব নিয়ে কালভার্টটি নির্মান করেছেন। এলাকার বাসিন্দারা জানান, আমরা দির্ঘ ৪ যুগ ধরে বেহাল রাস্তা দিয়ে চলাচল করেছি এখন কালভার্টের দু’পাড়ে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলে আমাদের চলাচলের সুবিধা হবে। রিক্সা ভ্যান এখান দিয়ে চলাচল করতে পারবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
