বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : শাহজাদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শাহজাদপুর কাপড়ের হাটের অন্যতম প্রতিষ্ঠাতা, উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিসিক বাসট্যান্ড, মসজিদ ও কবরস্থানের অন্যতম প্রতিষ্ঠাতা, সাথী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্রাট স্মৃতি সংসদের অন্যতম উপদেষ্টা, মরহুম লবু প্রামানিকের (নবাব আলী প্রামানিক) বড় ছেলে, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন (আবুল কমিশনার) গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি প্রায় ১১ বছর ধরে জটিল প্যারালাইজ্ড রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে যানাজা নামাজ শেষে বিসিক বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে, মরহুম আবুল হোসেন (আবুল কমিশনার) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব নবী, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম, সম্রাট স্মৃতি সংসদের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মামুন আকন্দসহ অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া, উত্তরবঙ্গ ট্যাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মনির, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রমজান আলী শেখ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে, মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী রোববার সকল শ্রমিকবৃন্দ ১ ঘন্টা কর্মবিরতি পালন ও বাঘাবাড়ী মাদরাসায় দোয়া মাহফিলের কর্মসূচী ঘোষণা করা হয়েছে বলে উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...