রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরেই হবে ক্যান্সার রোগের চিকিৎসা এই মর্মে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ও আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র (ইকরা) শাহজাদপুর সেন্টার তৈরিতে সবাইকে সার্বিকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ডাঃ আমিনুল ইসলাম খান । জানা যায়, ইতিমধ্যেই দুইজন ক্যান্সার রোগীর চিকিৎসা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান । গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান বলেন, এখন থেকে শাহজাদপুরেই হবে ক্যান্সারের চিকিৎসা। তিনি বলেন, আমি ইতিমধ্যে শাহজাদপুরে দুইজন ক্যান্সার রোগীর চিকিৎসা করেছি। এখানে ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে এবং এখানেই এ ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হবে। এ সময় তিনি দুইজন রোগীর সাথে পরিচয় করিয়ে দেন ,যাদের তিনি চিকিৎসা করে সুস্থ্য করেছেন। তিনি শাহজাদপুরে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ব্যাপারে সবার সহযোগীতা কামনা করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাজনিন মমতাজ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...