রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রোভিপি মোঃ নাসির উদ্দিন আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যেই তিনি মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাবার জন্য নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ক্লিন ইমেজের অধিকারী নাসির উদ্দিনকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে শাহজাদপুর পৌর শহরকে একটি স্বচ্ছ ও ডিজিটাল শহরে পরিণত করতে পারবেন বলে তার সমর্থকেরা জানিয়েছেন। আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও ডিসেম্বরে এ পৌরসভার নির্বাচনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৯৭ সালে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হন মোঃ নাসির উদ্দিন। ওই বছরে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমার্থিত আবির-বাকী পরিষদ থেকে তিনি সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৯ সালে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমার্থিত লুৎফর-লিয়াকত পরিষদ থেকে তিনি প্রোভিপি নির্বাচিত হন। পরবর্তীতে, ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগের আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করেন ও ছাত্রলীগে সফলতার সাথে নেতৃত্ব দেন। ২০১২ সালে নাসির উদ্দিন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে আজ অবধি দায়িত্ব পালন করে চলেছেন। সেইসাথে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে শাহজাদপুর পৌরসভার সাধারন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে তিনি পৌর কাউন্সিলর নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৭ সালের ৭ মার্চ থেকে ২০২০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত তিনি শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নাসির উদ্দিনের সমর্থকেরা জানিয়েছেন, ‘নাসির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে পৌরসভার এডিবির টেন্ডার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইন প্রথার প্রচলন করেন। এছাড়া অনলাইন ও ব্যাংকিংয়ের মাধ্যমে বাৎসরিক পৌরকর প্রদান, ট্রেড লাইসেন্স ব্যবস্থাও তিনি প্রচলন করেন। প্রথম শ্রেণির শাহজাদপুর পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে ইউজিআইআইপি প্রকল্পের থ্রি (৩) ফেজের আওতায় ১১ কোটি ও ১৬ কোটি টাকার কাজ চলমান রেখে গত ১৯ ডিসেম্বর ১২ কোটি ৮৫ লাখ টাকার টেন্ডার দেন তিনি। সেইসাথে ইউজিআইআইপি প্রকল্পের সহযোগীতায় ৪ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে শাহজাদপুর পৌরসভার নিজস্ব স্থান হিসেবে সমবায় তেলপাম্প সংলগ্ন স্থানে ৩ একর জমি ক্রয় করেন। এছাড়া গুরুত্বপূর্ণ নগর প্রকল্পে জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি টাকার ড্রেন নির্মানের টেন্ডার দেন নাসির উদ্দিন এবং শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের জনভোগান্তী লাঘবে পৌর এলাকার বিসিক থেকে ফলপট্টি পর্যন্ত প্রধান জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজও তিনি সফলতার সাথে সম্পন্ন করেন। এসব দিক বিবেচনায় আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মোঃ নাসির উদ্দিনকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে শাহজাদপুর পৌর শহরকে তিনি ডিজিটাল পৌর শহরে রূপান্তরিত করতে পারবেন।’ এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন বলেন,‘ আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে ভোটে জয়ী হয়ে শাহজাদপুর পৌর শহরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে রুপান্তরিত করবেন। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ আপামর পৌরবাসীর দোয়া ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...