শাহজাদপুর সংবাদ ডটকম ডেস্ক: চিত্রনায়িকা শাবানা, অঞ্জু ঘোষ দুজনই ছিলেন চট্টগ্রামের। সর্বশেষ আসেন পুর্ণিমা। ঢাকাই চলচ্চিত্রে এবার চট্টগ্রামের নতুন মুখ মারজান জেনিফা। ইতিমধ্যেই তিনি একাধিক টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। র্যাম্প মডেল হিসেবে জেনিফা চট্টগ্রামে বেশ আলোচিত।
তরুন মেধাবী পরিচালক অনন্য মামুনের নতুন ছবি ‘রোমান্স’ এর মধ্য দিয়ে চলচিত্রে জেনিফা’র পথ চলা শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের র্যাম্প মডেলিং-এর মধ্য দিয়েই জেনিফা’র মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিলো। শারিরীক গঠন সুন্দর, চেহারাও গ্ল্যামারাস, কাজে রয়েছে একাগ্রতা আর নিষ্ঠার কারণে উচ্চ মাধ্যমিক শেষ করেই বিনোদন, বিজ্ঞাপন ও টেলিভিশন মাধ্যমে নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মারজান জেনিফা।
বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি ৬টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। বিনোদন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি ঢাকার শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ে এ অধ্যয়ন করছেন।
মিডিয়া জগতে প্রবেশ এবং চট্টগ্রামের মেয়ে হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরুর প্রসঙ্গে জেনিফা বলেন, বিনোদন মাধ্যমে কাজ করার স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিলো।
তিনি বলেন, ‘চট্টগ্রামে আমি নিয়মিত একজন র্যাম্প মডেল হিসেবে কাজ করেছি। এই ক্ষেত্রে আমার সুনামও রয়েছে। র্যাম্প মডেলিং-এ কাজ করতে করতেই সুযোগ আসে বিজ্ঞাপনচিত্রে কাজ করার। এরই মধ্যে আমি গ্রামীণ ফোন, রবি, আড়ং, ওয়েল ফুড, এ্যারোমা’র টিভিসিতে কাজ করেছি। মডেলিং করতে করতে আমি দর্শকদের প্রশংসাও পেয়েছি সমানভাবে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
