
দীপংকর গৌতম,শাহজাদপুর ডটকম : আজ শরতের প্রথম দিন। বর্ষা ঋতুর অবসানে অপূর্ব শোভা মেলে দিয়ে আবির্ভূত হয় স্নিগ্ধ শরৎকাল। ভোরবেলায় ঘাসের ডগায় জমে শিশির। বনে-উপবনে ফুটে ওঠে কতো বিচিত্র সুন্দর ফুল- শিউলি, গোলাপ, বকুল, মল্লিকা, কামিনি, মাধবী! বিলে-ঝিলে হাওয়ায় দুলতে থাকে শাপলা। কাশফুল আর নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের প্রতিবিম্ব, নদীর জলেতে যেনো একাকার হয়ে যায়। এমন ঋতুতে নেচে ওঠে হৃদয়, রচিত হয় কবিতা, ভেসে আসে গান… এদিকে শরৎ মানে শুভ্রতা, এই শুভ্রতার সবটুকুনই যেনো পূর্ণতা পায় তুলোট মেঘ আর শিউলী ছড়ানো ভোরের মধ্য দিয়ে।

বন্ধুজন-স্বজন গুনগ্রাহী সবাইকে শুভেচ্ছা ।এই শরতের মোহন রূপে ভুলেছিলেন রবীন্দ্রনাথ। শিউলি বনের উদাস বায়ূকে পড়ে থাকতে দেখেছিলেন তরুতলে। দেখেছিলেন শিউলি বনের আন্দোলিত হতে। আর তখনি পথিকের কাছে তাঁর আরতি ছিল- জানি, হল যাবার আয়োজন / তবু, পথিক, থামো কিছুক্ষণ। / যেয়ো- যখন বাদল শেষের পাখি / পথে পথে উঠবে ডাকি। / শিউলি বনের মধুর স্তবে জাগবে শরৎ লক্ষ্মী যাবে / শুভ্র আলোর শঙ্খরবে / পরবে ভালে মঙ্গল চন্দন। প্রভাতের শুকতারাকে শরতের শিউলির সাথে তুলনা করেছেন রবীন্দ্রনাথ। এই শিউলিই যেন শরতের রাণী। শিউলির গন্ধমাখা বাতাসই জানায় শরতের আগমন। শরতে আজ কোনো অতিথি এল প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয় আনন্দ গান গাহিদুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে তাকে শিউলির আশ্রয়ে যেতে দেখি। বেদনা হলুদ বৃন্ত কামনা আমার শেফালির মত শুভ্র সুরভি বিথার বিকাশি উঠিতে চাহে (দারিদ্র্য) শিউলি ফুলে ঢাকা সমাধির কথা স্মরণে এনে নজরুল লিখেছেন...... আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুঠীর / অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে, উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জ্বলে সেদিন বালা। তিলোত্তমা নগরীর যেখানে আছি, ভরা শরতেও শিউলির দেখা নেই। ভিজে বাতাসেও গন্ধ নেই। তবু সে মিশে আছে আমার অস্তিত্বে, আর কাশবন। রে....।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
