বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : ‘বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরবাসীর প্রাণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়াতে প্রতিষ্ঠা না করে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন যার ক্লাস চলছে এবং অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে। এজন্য রূপবাটি, পোতাজিয়া ইউনিয়নবাসীসহ নর্থ বেঙ্গলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ। যতদিন শরীরে রক্ত আছে ততদিন যে কোন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বাকি জীবনে সেই ঋণ শোধ করার চেষ্টা করবো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর অবকাঠামোগত কাজ শেষ হলে রূপবাটি পোতাজিয়া বড় শহরে পরিণত হবে ও এলাকাবাসীর কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ এলাকায় আগামীতে বালুমহালের ডাক বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।' আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন বাঘাবাড়ী দক্ষিণ পারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক শিল্প- উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। রূপবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন আহমেদ মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও প্রধান আলোচক হিসেবে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন গুরুত্ববহ বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, যুগ্ম- সাধারণ সম্পাদক, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, শামসুল আলম, কোষাধক্ষ্য আব্দুস সালাম ব্যাপারী, ভাইস চেয়ারম্যান মামুনর রশীদ লিয়াকত, আব্দুল মজিদ মোল্লা প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আবুল সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক সজীব আহমেদসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...