বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

01

বিনোদন ডেক্সঃ ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে নিয়মিত হতে চেয়েছিলেন শখ। কিন্তু শুরুতে ভাগ্য ততটা সুপ্রসন্ন হয়নি। তবুও হতাশ হননি শখ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটি প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এরপর ২০১২ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প`র শুটিং শুরু করেন শখ। তবে মাঝে বেশ কিছুদিন এর শুটিং আটকে ছিল। মূলত শখ-নীলয়ের প্রেম-ভাঙনের

বেড়াজালেই ছবিটির শুটিং থমকে যায়। তবে পরবর্তীতে নানা কাঠখড় পুড়িয়ে এর কাজ শেষ করতে সক্ষম হন পরিচালক। এ প্রসঙ্গে শখ জানান, ছবিটি মুক্তি পেতে যাচ্ছে শুনে সবচেয়ে বেশি তিনিই খুশি হয়েছেন।’অল্প অল্প প্রেমের গল্প’ প্রত্যাশিত দর্শকপ্রিয়তা অর্জন করতে পারলে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। বর্তমানে শখ ছোটপর্দার নাটক-টেলিছবি নিয়েই ব্যস্ত সময় পার করছেন।তবে আগামীতে তার চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে।

তবে এসবই পুরনো খবর আর নতুন খবরটি হল, শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মডেল-অভিনেত্রী শখের দ্বিতীয় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’। ছবিটি পরিচালনা করেছেন সানিয়াত হোসেন। তিনি জানান, আগামী ২৯ আগস্ট ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ‘অল্প অল্প প্রেমের গল্প’। শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি আরো জানান, এ ছবিতে শখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-অভিনেতা নীলয়। আরেকটি বিশেষ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর। এছাড়া অন্যান্য চরিত্রে রূপদান করেছেন-শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ।

সানিয়াত হোসেন বলেন, ‘ছবিতে শখ-নীলয় জুটি দারুণ অভিনয় করেছেন। এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই শতভাগ মনোযোগ দিয়ে কাজটি করেছি। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এতে প্রেমের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আশা করি, ছবির গান, দৃশ্যপট, গল্প, শিল্পীদের অভিনয়-সব কিছুই দর্শকদের নজর কাড়বে। ` গত ২৫ মে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘অল্প অল্প প্রেমের গল্প’। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিড়িয়ার ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এর আগেও বেশ ক`বার ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক টানাপড়েনসহ নানা কারণে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। তবে এখন আর ছবিটি মুক্তি দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সানিয়াত হোসেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...