বুধবার, ২২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শতাধিক ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রোহিঙ্গা শরণার্থী, প্রত্যাবাসন কমিশন কার্যালয় ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের বিভিন্ন লার্নিং সেন্টার ও এনজিও সংস্থার খালি অফিসগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে জেলার চারটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শেষে জানানো যাবে বলেও উল্লেখ করে তিনি। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ই-ওয়ান ব্লকের আলী হোসেন বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঘর ও দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে জানিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে আমরা আহত কাউকে দেখতে পায়নি। তিনি বলেন, প্রত্যেক রোহিঙ্গাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। তার মধ্যে অধিকাংশ রোহিঙ্গারা সিলিন্ডারের ব্যবহারবিধি জানেন না। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু গ্যাস সিলিন্ডারের দোকানও রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। রোহিঙ্গা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার বলেন, খবর পেয়ে আমাদের অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। লকডাউনে বন্ধ থাকা লার্নিং সেন্টার ও বিভিন্ন এনজিওর খালি ঘরগুলোতে ক্ষতিগ্রস্তদের আপাতত থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। ইউএনএইচসিআর, ডব্লিউএফপি-সহ আইএনজিও এবং এনজিওগুলোকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যবস্থা নিতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের ঘরগুলো তুলে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলেও উল্লেখ করেন মাহবুব তালুকদার।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...