শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করেছেন শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা ও উপজেলা আ.লীগ নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। দলীয় নেতাকর্মীদের নিয়ে এসএ হামিদ লাবলু মণিরামপুর বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে সরকারের উন্নয়নের প্রচারপত্র তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। স্থানীয় আ.লীগ নেতা এসএ হামিদ লাবলু এ সময় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং বর্তমানে ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি ও সুবিধা অসুবিধার কথাও ব্যবসায়ীদের কাছ থেকে শোনেন। শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকা প্রতীকের সাম্ভাব্য প্রার্থী হিসেবে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলির সময় জননেতা এসএ হামিদ লাবলুর সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, যুবলীগের বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ রাজীব শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...