রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা চত্বরে রোববার শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। তাদের দাবি, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার বেড়া উপজেলার ঢালার চর পর্যন্ত রেললাইন স্থাপন করে এ এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে। শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আজিজ, সাধারণ সম্পাদক স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাবলু, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মতিয়ার রহমান, কবীর আজমল বিপুল, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ। বক্তারা বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাঘাবাড়ী নৌ-বন্দর শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এছাড়া শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও স্থাপিত হয়েছে। বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে গোটা উত্তরবঙ্গে খাদ্যশষ্য, সার, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল সরবরাহ করা হয়। নৌ-বন্দর থেকে এসব মালামাল সরবরাহে রেললাইন স্থাপন জরুরি। তাছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য রেললাইন অতি গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)