বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : পূর্ববিরোধের জেরে সিরাজগঞ্জের নিমগাছি প্রতিভা মৎস্য খামার ও হাচারীতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। শনিবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা এ অমানবিক ঘটনা ঘটিয়েছে । প্রতিভা মৎস্য খামার ও হ্যাচারীর মালিক প্রবীন কুমার গুণ লিটন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ভুইয়াগাতী বাজারের ব্যবসায়ী রতিন চন্দ্র আচার্য ও বাবলু আকন্দের সাথে তার দ্বন্দ্ব চলে আসছিলো । সম্প্রতি তারা লিটনের বাড়িতে গিয়ে ও মোবাইল ফোনেও তাকে দেখে নেয়ার হুমকি দেয়। ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী লিটনের দাবি ঘটনার রাতে পূর্ববিরোধের জের ধরে ওই দু'জন তার মৎস্য খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এ অমানবিক ঘটনা ঘটিয়েছে । অপরদিকে, ওই দুই ব্যবসায়ী এ অভিযোগ অস্বীকার করেছে।  বিষ ফলে রোববার ভোরে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এ ঘটনায় স্থানীয় মৎস্য খামারি ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...