বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সাগর বসাক, শাহজাদপুরঃ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ্য জয়িতা হিসাবে নির্বাচিত হয়েছেন শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের স্ত্রী রত্নাগর্ভা ফিরোজা বেগম। এমন খবর তার গ্রামের বাড়ী ছড়িয়ে পরলে অনেক মানুষ তাঁর বাড়ীতে ভিড় জমায়। রোববার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহম্মেদ জানান, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় তার পর বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়। গতকাল রোববার রাজশাহী বিভাগে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মহিলা ও শিশু মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, রাজশাহী জেলার আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন ও বিভিন্ন জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের স্ত্রী রত্নাগর্ভা ফিরোজা বেগম সফল জননী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নির্বাচিত হয়েছেন বলে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: নিউজআমারদেশ ডট কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...