শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা সদর থেকে রতনকান্দি গ্রামের দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এ গ্রামে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যাতায়াতের জন্য রয়েছে ৩ কিলোমিটার দৈর্ঘের মাত্র ১টি কাঁচা সড়ক। এ সড়কের বাদলবাড়ী মাঠ সংলগ্ন করতোয়া নদী তীরের বাঁশতলা এলাকার প্রায় ২০০ ফুট জায়গা নদী ভাঙ্গনে বিলিন হওয়ায় এখান দিয়ে যানবাহন চলাচলতো দুরের কথা পথচারিদের চলাচলেও চরম দূভোগ পোহাতে হয়। এছাড়া মধ্য পাড়া বাজারের উত্তর পার্শ্বের সড়কটির দুপামের মাটি বন্যার পানিতে ধসে যাওয়ায় এখানেও যাতায়াতের চরম সমস্যা। এ ছাড়া এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়কটি নির্মাণে গত বছর ১ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলন ব্যায় নির্ধারন করে আহ্বান করা হয়। সিরাজগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পেলেও লোকসানের ভয়ে মাটি না পাওয়ার অজুহাতে কার্যাদেশ হাতে পেয়েও কাজ করেনি। ফলে কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ায় সিরাজগঞ্জ এলজিইডি বিভাগ ঠিকাদারের এ কার্যাদেশ বাতিল করে দেয়। ফলে দীর্ঘ দিনেও সড়কটি আর নির্মাণ করা হয়নি। এ সড়কটি নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর ব্যবসা বাণিজ্যে চরম ধস নেমে এসেছে। এছাড়া এ সড়কটি খারাপ হওয়ার কারনে এ গ্রামের প্রায় ৫ শতাধিক বিবাহ যোগ্য যুবতী মেয়েদের বিবাহের জন্য উপযুক্ত পাত্র পাওয়া দূরহ হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, রাস্তা খারাপের কারনে এ গ্রামের ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। কেউ বিয়েতে রাজি হলেও ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা যৌতুক দিতে হয়। যে সব পরিবারের এই মোটা অংকের যৌতুক দেওয়ার সমর্থক নেই সেসব পরিবারের মেয়েরা সুশিক্ষিত ও সুন্দরী হলেও তাদের অনেকেরই বিবাহ হচ্ছেনা। বিবাহের জন্যে বর পক্ষকে নগরডালা বাজারে গাড়ী থেকে নেমে ৩ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিতে হয়। এ সড়ক এতই খারাপ যে, ভ্যান রিক্সা পর্যন্ত এ সড়ক দিয়ে চলাচল করতে পারেনা। বাই সাইকেল বা মটরসাইকেল নিয়ে চলতে গেলে একাধিক স্থানে দূর্ঘটনার কবলে পড়তে হয়। এ ব্যাপারে তাঁত ব্যাবসায়ী আব্দুস সামাদ,শাহজাহান আলী,রইচ উদ্দিন জানান, সুতা ও তাঁতের শাড়ী লুঙ্গি মাথায় করে হাট থেকে আনা নেওয়া করতে হয়। এ জন্য তাদের প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা কুলি ও ভ্যান খরচ দিতে হয়। তারা জানায় তাদের পরিবারের একাধিক মেয়েদের রাস্তা খারাপের কারনে ভাল বিবাহ হচ্ছে না। ভাল পাত্র না পাওয়ায় ডিগ্রি পাশ,এইচএসসি পাশ মেয়েদের কে এসএসসি বা এইচএসসি পাশ বেকার ছেলের সাথে মোটা অংকের যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ১,২ ও ৩ নং ওয়ার্ড মিলে রতনকান্দি গ্রাম অবস্থিত। এ গ্রামে মোট লোক সংখ্যা প্রায় ১৮ হাজার । ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার । বিবাহ যোগ্য যুবক যুবতীর সংখ্যা প্রায় ৭ হাজার । এদের মধ্যে প্রায় ৫ শতাধিক মেয়েকে বিবাহ দেওয়া জরুরী হয়ে পড়লেও রাস্তা খারাপের জন্য পাত্র পক্ষের অনিহার কারনে তাদের বিবাহ হচ্ছে না। ফলে কন্যা দায় গ্রস্থ এলাকাবাসী চরম বিপাকে পড়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, উপর মহলে একাধিকবার আবেদন করেও কোন কাজ হয়নি। এলাকাবাসী মিছিল মিটিং সভা সমাবেশ করেও সড়কটি পাকা করনের দাবী আদায় করতে পারেননি। এ ব্যাপারে শাহাজাদপুর উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বাচ্চু বলেন, ৩টি প্যাকেজে অল্প কিছুদিনের মধ্যে এ সড়কটি পূণরায় রিটেন্ডার আহ্বান করে এ বছরের মধ্যেই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
সম্পাদকীয়
মুক্তিযুদ্ধ কি এবং কেন? (পর্ব-১)
মুক্তিযুদ্ধ মানব জীবনের চলমান সংস্কৃতি। জীবনযুদ্ধ মুক্তিযুদ্ধের একটি অংশ। কোন রাষ্ট্রের অভ্যন্তরে কোন জাতিগোষ্ঠি বিশেষ স...
রাজনীতি
শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক,শাহজাদপুর : মারুফ হাসান সুনামকে সভাপতি ও রাসেল শেখকে সাধারণ সম্পাদক করে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের নতু...
বন্যা
শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ
শাহজাদপুর প্রতিনিধি : আজ বুধবার শাহজাদপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় দুস্থ মানুষের মাঝে...
