শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরের রংধনু কিন্ডার গার্ডেনের ৮ ছাত্রকে নির্যাতনকারী অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত অধ্যক্ষ শাহিনকে আজ বুধবার দুপুরে এ মামলার আইও এসআই রফিকুল ইসলাম শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় তার পক্ষের আইনজীবি ওয়াজেদ আলী তাকে নির্দোশ দাবী করে তার জামিনের জন্য আবেদন করেন। এ সময় সিএসআই জাহাঙ্গীর হোসেন এ আবেদনের বিরোধীতা করে তাকে জেলহাজতে প্রেরণের অনুরোধ করেন। এ আদালতের বিজ্ঞ বিচারক হাসিবুল হক উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে অধ্যক্ষ শাহীনকে জেলহাজতে পাঠানোর এ নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মনোয়ার হোসেন রিজভী, আশিকুল ইসলাম, তাওহিদুর রহমান শিশির, ফারদিন আহমেদ, রাকিব হোসেন, মেহেদী হাসান মিম, সাদিকুল হক সাকিব ও ৭ম শ্রেণির শিপন আহমেদ নামের ৮ শিক্ষার্থী একসাথে ওয়াশ রুমে যায়। অধ্যক্ষ শাহীন অফিসের সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখতে পেয়ে দ্রুত ওয়াশ রুমে ঢুকে ওই শিক্ষার্থীদের বেধরক মারপিট করে অমানবিক ভাবে নির্যাতন করে। এদের মধ্যে সাদিকুল হক সাকিব ক্যান্সার রোগে এবং আশিকুল ইসলাম হার্টের রোগে আক্রান্ত ছিলো। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসি উত্তেজিত হয়ে স্কুলটি ঘেরাও করে ফেলে এবং ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী অধ্যক্ষকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ ঘটনায় ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তাওহিদুল ইসলাম শিশিরের বাবা সেলিম হোসেন বাদি হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধ ভাবে ছাত্রদের মারপিট করে জখম করার অভিযোগে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনকে আটক করে । শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান এই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাসকে প্রধান করে তিন সদস্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
রাজনীতি
উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...
