বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি যমুনা নদীর পানির নাব্যতা সংকটের কারণে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরগামী ৩০টি ইউরিয়া সার বাহী কার্গো-জাহাজ ১০ দিন ধরে আটকা পড়ে পাটুরিয়ার কাছে বরুরিয়া ও দাসকান্দি এলাকায় নোঙর করে আছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসব জাহাজে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে। এসব সার বাঘাবাড়ী নৌ বন্দরে পৌছানোর পর ট্রাক যোগে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর জেলার ১৪টি বাফার গুদামে সরবরাহের কথা ছিল। কিন্তু নাব্যতা সংকটের কারণে জাহাজ গুলি এখনো সেখানে আটকা পড়ে আছে। এতে চলতি সেচ মৌসুমে ইরি বোরো রোপনের সময় উত্তরাঞ্চলের ১৬ জেলার কৃষকদের মাঝে সরবরাহের কথা ছিল। তা সম্ভব না হওয়ায় উত্তরাঞ্চলের অনেক স্থানে কৃত্রিম সার সংকট সৃষ্টি হয়েছে। অসাধু ডিলাররা সরবরাহ না থাকার অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি ২০০টাকা থেকে ৩০০টাকা বেশী দরে বিক্রি করছে। এ সংকট নিরাশনে কর্তৃপক্ষ আটকা পড়া জাহাজ থেকে লাইটারেজের মাধ্যমে কিছু সার ছোট ছোট ট্রলারে করে আনলোড করে বাঘাবাড়ী বন্দরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক জেন্নাত আলী জানান,যমুনা নদীর মোল্লার চর,ব্যাটারীর চর ও রঘুনাথপুর এলাকায় পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে ডবোচর জেগে উঠায় এ ৩টি স্থানে পানির ড্রাফট অস্বাভাবিক হারে কমে গেছে। এখানে ৮ থেকে ৯ ফুট ড্রাফটের স্থলে ৬ থেকে ৭ ফুট ড্রাফট রয়েছে। ফলে এ স্থান দিয়ে ৭/৮ হাজার মেট্রিক টন সারবাহী জাহাজ আটকা পড়ে যাচ্ছে। বিআইডাব্লিউটিএ এখনো ওই স্থানে ড্রেজিং কাজ শুরু করেনি। তাই এ স্থানের নাব্যতা সংকট স্থায়ী রূপ নিয়েছে। এতে ভরা সেচ মৌসুমে উত্তরাঞ্চলে সার সরবরাহর বিঘœ সৃষ্টি হচ্ছে। এ ব্যাপার বাঘাবাড়ী বাফার গুদামের ইনচার্জ সুদেব ভট্টাচর্য বলেন,উত্তরাঞ্চলে সারের কোন সংকট নেই। নাব্যতা সংকটে লাইটারেজ পদ্ধতিতে ছোট ট্রলারে সার আনলোড করে উত্তরাঞ্চলে সরবরাহ করা হচেছ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

ওয়াশিংটন জঙ্গিদের অবস্থানে দফায় দফায় বিমান হামলা করছে।