শাহজাদপুর সংবাদ ডটকমঃ টানা দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। যা ভক্তদের কাছে অনেকটা হতাশার। তবে এই দুই ম্যাচে বার্সার প্রাণভোমরা ছিলেন ভিন্ন ভূমিকায়। গোলের যোগানদাতা। একজন পাক্কা প্লেমেকার লিওনেল মেসি!
লা লিগায় সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয় পায় বার্সা। গোল দুটি করেছিলেন নেইমার। আর গোল দুটির নেপথ্যের কারিগর ছিলেন মেসি।
এরপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। তবে যে গোলে বার্সার জিতেছে সেটি মেসির কল্যাণ্যেই এসেছে। অনেকটা অপরিচিত ক্লাব হলেও অ্যাপোয়েল খারাপ খেলেনি। ২৮ মিনিট পর্যন্ত বার্সাকে গোলবঞ্চিত রেখেছে।
এ সময়ে বার্সার খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকেল করে বসে সফরকারী দলে এক খেলোয়াড়। আর তাতে ফ্রি-কিক পায় বার্সা। যথারীতি শট নিতে আসেন লিওনেল মেসি।
চোখ ধাঁধাঁনো সেই ফ্রি-কিক থেকে হেড নেন জেরার্ড পিকে। বল জড়ায় অ্যাপোয়েলের জালে। এতে হাসি ফোটে বার্সা বস লুইস এনরিকের মুখেও।
এদিকে, চ্যাম্পিন্স লিগে ‘এডিজিরো এফ ৫০’ নামে নতুন বুট পায়ে মাঠে নেমেছিলেন মেসি। তবে বিশেষ দাগ কাটতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। গোলের দেখা না পেলেও নতুন বুটে মেসির ফ্রি-কিকটি নজর কেড়েছে ফুটবলভক্তদের।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
