শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
jamser2014 শুক্রবার চিরকুমার সমিতির প্রধান উপদেষ্টা রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেলমন্ত্রীর বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় চিরকুমার সমিতির নতুন উপদেষ্টা হিসেবে জমসের আলী সর্দারকে মনোনীত করা হয়েছে। সমিতির নেতারা জানান, নতুন প্রধান উপদেষ্টা হিসেবে চিরকুমার জমসের আলী সর্দারকে (১০২ বছর) বরণ করার প্রস্তুতি নিচ্ছে। ৬৮ বছরে বয়সে প্রধান উপদেষ্টা চলে যাওয়ায় বর্তমানে চিরকুমার সমিতি ১০০ বছরে নিচে কোনো কুমারকে আর বিশ্বাস করতে পারছেন না। এই জমসের আলী সর্দার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের অধিবাসী। জমসের আলী সর্দার থাকেন দুর্লভপুরের উত্তরপাড়ায় একটি টিনের ঘরে। তার এক ভাই ও চার বোন সবাই মারা গেছেন। দূর সম্পর্কের আত্মীয়স্বজনরা তাকে দেখাশোনা করেন। বয়স ১০২ হলেও জমসের আলী শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি লাঠি ছাড়াই হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েন। তার সম্পত্তি দান করেছেন দুর্লভপুর হাইস্কুলের জন্য। এ স্কুলে তিনি দুই একর জায়গা দান করেন। বর্তমানে এ জমির মূল্য ৪ কোটি টাকা। চিরকুমার সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘প্রধান উপদেষ্টা রেলমন্ত্রীর বিয়েতে আমরা মর্মাহত। তবে তার জন্য আমাদের শুভ কামনা রইল। আমরা শিগগির নতুন উপদেষ্টাকে বরণ করে নেব।’

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...