রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শনিবার সকালে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্টভিটা দুগ্ধ কারখানায় শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ ৭দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘাবাড়ী মিল্কভিটায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। জানা গেছে, বাঘাবাড়ির মিল্কভিটা কারখানায় কর্মরত ১৭১ জন শ্রমিক কর্মচারীকে স্থায়ীকরণ, চুক্তিভিত্তিক ৪৭০ জন শ্রমিক কর্মচারীদের স্বীকৃতি প্রদান, কর্মরত শ্রমিক কর্মচারীদের পদন্নতি, ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের পুনঃবহাল, পাস্তুরিত তরল দুধের মুল্য বৃদ্ধি ও ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মচারী এদিন মিছিলে অংশ নেয়। মিছিল শেষে কারখানা চত্বরে পথসভায় বক্তব্য রাখেন সিবিএ নেতা ইয়ানুর ইসলাম, ইসমাইল হোসেন, ওয়াজেদ আলী, আব্দুর রব বাবু, হারুন-অর-রশিদ মোহন প্রমুখ। সিবিএি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়ানুর ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহির উদ্দিন জানান, মিল্কভিটার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদারের স্বেচ্ছাচারীতার কারণে মিল্কভিটা ডুবতে বসেছে। তার একগুয়েমির কারণে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার প্রায় অচল বয়লারটি সরিয়ে নতুন বয়লার প্রতিস্থাপন না করায় এ কারখানাটির উৎপাদন ব্যবস্থা চরম ভাবে ব্যহত হচ্ছে। নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য দাবী কর্তৃপক্ষ বাস্তবায়নের প্রতিশ্রতি দিলেও তা না করে শ্রমিকদের সাথে টালবাহানা করছে। বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার ব্যবস্থাপক ডাঃ ইদ্রিস আলীর সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান জরুরী কাজে আমি বাইরে আছি। অপরদিকে এবিষয়ে জানতে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

শাহজাদপুর

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে।  রোববার ও সোমবার সন্ধ্যা...