শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাসের কারণে চার মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে দেশের সব ধরনের ক্রিকেট আসর। তবে আশার কথা, দীর্ঘদিন পর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরেছে ক্রিকেটারদের অনুশীলন। ক্রিকেটারদের আগ্রহের ভিত্তিতে ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণ ফিরে পেতে শুরু করেছে মিরপুরের হোম অব ক্রিকেট। রোববার (১৯ জুলাই) মিরপুরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করেছেন তারা। সকাল ১০টায় অনুশীলনের সময় নির্ধারণ করা থাকলেও মুশফিক সকাল সাড়ে ৮টায় অনুশীলনে চলে আসেন। এসে ৯টা ২৫ মিনিট পর্যন্ত রানিং করেই ইনডোরে ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। মোহাম্মদ মিঠুন অনুশীলনে এসে আগে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। এরপর রানিং করেন একাডেমি মাঠে। আর পেসার শফিউল ইসলাম সকাল সোয়া ১১টার দিকে এসে রানিং করেছেন। করোনার কারণে অন্যান্য ক্রিকেটাররা এখনও অনুশীলনে ফিরেননি। ঢাকা থেকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম এই চার ক্রিকেটার অনুশীলনের জন্য অনুমতি চেয়েছিলেন। এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের আজ থেকে ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে।   তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...