শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক খুশির খবর জানালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি মা হতে চলেছেন। এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। শুভশ্রী জানিয়েছেন, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি প্রেগন্যান্ট, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে। ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শুভশ্রী। ২০১৭ ও ১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী। এর আগে ৫ মে পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনিও ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ