সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এল পবিত্র মাহে রমজান। বাংলাদেশের আকাশে গতকাল সোমবার হিজরি ১৪৩৭ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২ জুলাই দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। রমজান মাসের চাঁদ দেখার পর থেকেই ঘরে ঘরে রোজার প্রস্তুতি শুরু হয়ে যায়। মসজিদগুলোতে এশার নামাজের পরে প্রথম তারাবির জামাত আদায় করা হয়েছে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দিবাভাগে পানাহারবঞ্চিত থেকে সংযমের মাধ্যমে আত্মশুদ্ধি করে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করবেন তাঁরা। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। সে কারণে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার ও দান-খয়রাতের মাধ্যমে বিগত জীবনের পাপতাপ মুক্তির জন্য দোয়াও করবেন। বরকতময় এই মাসে আল্লাহ পাকের রহমত ও ক্ষমা লাভের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা সারা বছর প্রতীক্ষায় থাকেন। বাণী: পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাণীতে তাঁরা দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। মাসটির পবিত্রতা বজায় রেখে ব্যক্তি ও সমাজজীবনে এ মাসের তাৎপর্যের প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...