বাংলাদেশ ক্রিকেটে যে কজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার আছেন, তাদের একজন লিটন দাস। বিভিন্ন সময়েই দলের সিনিয়র ক্রিকেটাররা সুযোগ পেলে লিটনকে প্রশংসায় ভাসান। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর লগ্নে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সেই সময় ঢাল হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছেন লিটন।
ক্লাসিক্যাল ব্যাটিংয়ের সাথে সাবলীলভাবে হাত খুলে খেলার ধরণের জন্য ঘরোয়া ক্রিকেটে আলো কাড়েন লিটন। এরপর ২০১৫ সালের মাঝের দিকে বাংলাদেশ দলে অভিষেক। তবে শুরুতে আন্তর্জাতিক অঙ্গনের ধারাটা ঠিক ধরতে পারছিলেন না তিনি।
নিজের খেলা প্রথম ১৭ ওয়ানডেতে সেঞ্চুরিতো দূরের কথা, কোন অর্ধশতকের দেখাও পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর মধ্যে ১০ ম্যাচেই পার করতে পারেননি দুই অঙ্কের কোটা। এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য দল থেকে বাদও পড়েছিলেন লিটন। তবে সেই সময় তাকে সমর্থন দিয়ে গেছেন টাইগারদের তৎকালীন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
লিটনের প্রতি আস্থা রেখে আবার জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছেন মাশরাফি। এরপর গত বিশ্বকাপ থেকে তো নিজেকে রীতিমত বদলে ফেলেছেন লিটন। শেষ ৯ ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে ৫৭১ রান। তামিম ইকবালের সাথে ভিডিও আড্ডায় এর জন্য মাশরাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন।
এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মাশরাফি ভাই তো এই বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন। উনি সমর্থন না দিলে ঐ সময়ে ১৫টি ম্যাচও হয়তো খেলার সুযোগ হতো না। আমার যে পারফরম্যান্স ছিল, বিশেষ করে ওয়ানডেতে। সেখানে ১৫ ম্যাচ টানা খেলা অনেক বড় বিষয় ছিল। তো উনি ঐদিক দিয়ে আমাকে আসলেই অনেক সমর্থন করেছে।’
সেই দুঃসময়ের স্মৃতিচারণ করেন লিটন, ‘আমি জাতীয় দলে খেলার আগে যেখানেই খেলেছি আমি কিন্তু পারফর্ম করেছি। আমার ৫০ বা ১০০ সবসময়ই ছিল কোথাও না কোথাও। ঐ একটা সময় ছিল যেখানে ২০ টির মতো ম্যাচে আমার কোন ফলাফল ছিল না। আমি আমার মত সাধারণ ক্রিকেটটা খেলতে পারছিলাম না।’
‘ঐ সময়ে প্রতিদিন আমি চিন্তা করতাম যে আমার স্বভাবজাত খেলাটা খেলবো। কিন্তু ওখান থেকে আমি কখনোই ফিরে আসতে পারতাম না। আমি যেতাম, শট খেলতে পছন্দ করতাম বলে শট খেলতাম আর ভুলের জন্য আউট হয়ে যেতাম।’– সাথে যোগ করেন তিনি।
ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য ধরার পরেই নিজেকে বদলেছেন লিটন, ‘আমি ভেবেছিলাম ঘরোয়াতে আমি যেভাবে খেলে রান করেছি, আন্তর্জাতিক ম্যাচেও সেভাবে খেলতে পারবো। পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আন্তর্জাতিক ম্যাচে অনেক কিছু নিজেকে করে নিতে হয়।’
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
সূত্রঃ বিডি ক্রিকটাইম
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
