শাহজাদপুর সংবাদ ডটকমঃ মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন মডেল অর্চনা পাণ্ডে। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠিয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন অথবা কেউ তাকে হত্যা করেছে কিনা, সে বিষয়ে পরিষ্কার কোন উত্তর মিলছে না।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্চনা কয়েকদিন আগেই তার লোখাদওয়ালা আন্ধেরি ওয়েস্ট-এর ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন। কারণ, ওই আবাসিক ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা সোমবার পচা দুর্গন্ধ পান। এ সময় তারা বুঝতে পারেন এ গন্ধ ছড়িয়ে পড়ছে অর্চনার ফ্ল্যাট থেকে। তারা অর্চনার ফ্ল্যাটের কলিংবেল বাজান। কিন্তু ভিতর থেকে কোনই সাড়া পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার পচন ধরা মৃতদেহ উদ্ধার করে। অর্চনা পাণ্ডে ওই ফ্ল্যাটে একা থাকতেন।
ওই ফ্ল্যাটে পাওয়া যায় আত্মহত্যার একটি চিরকুট। এরপর ভারসভা পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যু বিষয়ে একটি রিপোর্ট নিবন্ধিত করেছে। তারা অর্চনা পাণ্ডের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
