শাহজাদপুর প্রতিনিধিঃ ভুমিকম্পে শাহজাদপুর উপজেলার খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুইটি ভবনের ৭ জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে ভবন ২টিকে ঝুকিপূর্ণ ঘোষনা করে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ছাত্র-ছাত্রীরা দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে খোলা আকাশের নীচে ক্লাস করছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান জানান, গত শনিবার ও রবিবার ৩ দফা ভুমিকম্পে এ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন ও দ্বিতল শ্রেণী ভবনের ৭ জায়গায় ফাটল দেখা দেয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা আতংকিত হয়ে পরে। তাৎক্ষনিক ভাবে তারা ক্লাস বর্জন করে শ্রেণী কক্ষ ছেড়ে খোলা মাঠে নেমে আসে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান ভবন ২টি পরিদর্শন করে ঝুকিপূর্ণ ঘোষনা করে ক্লাস বন্ধ করে দেন। এর পর থেকে শ্রেণী কক্ষের অভাবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১০টি ক্লাস সিফ্টিং করে নেওয়া হচ্ছে। খোলা আকাশের নীচে রোদে পুড়ে ও প্রচন্ড গরমের মধ্যে ক্লাস করায় শিক্ষার্থীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। এ বিদ্যালয়ে মোট ১ হাজার ৬৮৪ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। এর জন্যে ১৪টি শ্রেণী কক্ষ ব্যবহার হয়ে আসছিল। ২টি ভবনের ঝুকিপূর্ণ ১০টি কক্ষে ক্লাস নেওয়া বন্ধ থাকায় তাদের খোলা আকাশের নীচে নিদারুন কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,... শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র... নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অপরাধ
শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ
