শাহজাদপুর উপজেলা সংবাদদাতা: ঈদে প্রিয়জনকে জামা কাপড় প্রদানের পাশাপাশি ৩টি করে গাছ উপহার দেওয়ার চিন্তা মাথায় রেখে শাহজাদপুরে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক গতকাল রোববার স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাসভবনে হাতে একটি বটবৃক্ষ তুলে দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন বলেন,‘ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপণ আমাদের জন্য অতীব জরুরী। তিনি এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুজলা, সুফলা,শষ্য শ্যামল ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কামরুল হাসান হিরোকের মতো সবাইকে বৃক্ষ রোপণের উদাত্ত আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক বলেন,‘ যে ভাবে দেশ থেকে বৃক্ষ নিধন করা হচ্ছে, সে হারে বৃক্ষ রোপণ করা হচ্ছে না। আমাদের দেশ সমুদ্র তীরবর্তী নীচু দেশ। বায়ুমন্ডলে যে হারে কার্বনের পরিমান দিন দিন বাড়ছে তাতে বিশ্ব পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ চরম উদ্বেগ প্রকাশ করছেন। বায়ুমন্ডলে কার্বনের পরিমান বাড়ায় গ্রীন হাউজে এর মারাত্বক নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমশীতল দেশসমূহের বরফ গলে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা দিন দিন বাড়ছে। এটি রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বিশাল অংশ সমুদ্রগর্ভে চলে যাবে।তাই দেশ ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় সবারই বৃক্ষ রোপণ করা অতীব জরুরী। এজন্য ঈদে জামাকাপড়ের পাশাপাশি বৃক্ষরোপণের বর্তমান উপযুক্ত সময়ে তিনি শাহজাদপুর পৌরসদরসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা ঈদের উপহার হিসাবে বিতরণ করছেন।’ সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক ব্যাক্তি উদ্যোগে গত কয়েক বছরে শাহজাদপুরের বিভিন্ন স্থানে ২০ হাজার বৃক্ষ রোপণ করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
