বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সাগর বসাক ও শামছুর রহমান শিশির : আজ (শনিবার) শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও গালা ইউনিয়নের ১ হাজার কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, লবণ, চিনি ও সেমাই । খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, ‘করোনা ভাইরাসের ক্রান্তিকালে কর্মহীন হৎদরিদ্র মানুষ পবিত্র মাহে রমজানে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে শাহজাদপুরে কয়েক দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অতীতে যে কোন দুর্যোগে শাহজাদপুরবাসীর সাথে পাশে দাঁড়িয়েছি; ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’ এ খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার বাচ্চু ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, আওয়ামী লীগ নেতা তরু লোদী, আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার,স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, ছাত্রলীগ নেতা শেখ রাসেল, ইউনিয়ন আ.লীগ নেতা মাজেদ, জাহাঙ্গীর হোসেন, শাহাদত হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে, সহস্রাধিক দুঃস্থ আমজনতা এ খাদ্য সহায়তা পেয়ে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরো খবর শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর সংবাদ ডট কম ও শাহজাদপুর সাময়িকী এর শুভ উদ্বোধন শাহজাদপুর আ’লীগের সাধারণ সম্পাদক চয়নের পদত্যাগ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...