বুধবার, ২৫ মার্চ ২০২৬

বেলকুচি প্রতিনিধি: বেলকুচিতে যমুনার পানি কমতে থাকায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বেলকুচির কাছে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাতদিনে উপজেলার সদর, রাজাপুর ও বড়ধুল ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যে কারনে চরম দূর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ গুলো। বানভামি মানুষেরা স্থানীয় বন্যা নিয়ন্ত্রন বাঁধে ও আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে। এসব এলকায় দেখা দিয়ে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সেই সাথে বাড়ছে পানি বাহিত রোগ। গতকাল বৃহস্পতিবার বিকালে থেকে বেলকুচির এ তিনটি ইউনিয়নে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রান বিতরন শুরু করেছে উপজেলা প্রশাসন। ছয়শত পরিবারের মাঝে ছয় মেট্রিকটন চাল আর ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, বিস্কুট, মোম, দিয়াসলাই, খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। সেইসাথে গঠন করেছে মেডিক্যাল টিম। এ ত্রান বিতরন আনুষ্ঠানিক ভাবে বড়ধুল ইউনিয়ন তথ্য কেন্দ্রে থেকে শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ইউপি সদস্য আতাউর রহমান, পৌর কাউন্সেলর আতাব আলী প্রামানিক প্রমুখ। এ ছাড়া ১নং বেলকুচি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ টি পরিবারের মধ্যে চাউল ও শুকনা খাবার বিতরন করা হয়। জেলা ত্রাণ ও পুর্ণবাসন কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রি বিতরন কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ডি আর আ্র ও অফিসার ওয়ালী উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান গাজী নূরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চান মোহাম্মদ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।