চন্দন কুমার আচার্য, বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃনমুল পর্যায়ে গতিশীল করতে দীর্ঘ ৬ বছর পর সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা শাখা ও পৌর শাখা বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ নভেম্বর তারিখে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাধারন সম্পাদক এ্যাড. মোকাদ্দেস আলীর স্বাক্ষরিত উপজেলায় ৩১ সদস্য ও পৌর সভায় ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে অনুমোদন করেছে। উপজেলা কমিটিতে হাজী জামাল উদ্দিন ভুইয়াকে আহব্বায়ক ও আতাউর রহমানকে সদস্য সচিব। আব্দুর রাজ্জাক মন্ডল, গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, মাহমুদুল হাসান শান্তু, মিজানুর রহমান, রেজাউল করিমকে যুগ্ন আহব্বায়ক এবং বদরুদ্দোজা সরকার, গোলাম মওলা খান (বাবলু) মনজুর-এ-মতিন রাজু, মোবারক হোসেনকে উপদেষ্টা করে ৩১ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একই তারিখে এন্তাজ আলী প্রামানিককে আহব্বায়ক ও আব্দুল মান্নান সরকার, শফিকুল ইসলাম শফি, আলহাজ আলতাব হোসেন প্রাং, হাফিজুর রহমান, আব্দুস সোবাহান, আলহাজ আকছেদ আলী প্রাং, মনিরুল ইসলাম মনিকে যুগ্ন আহব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ঠ পৌর শাখা বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ আহব্বায় কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তৃনমুল পর্যায় থেকে কমিটি গঠন করে মুল কমিটির জন্য সম্মেলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
