বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় ৫০ লিটার দেশীয় মদসহ ৫ ক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার মাইঝাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন, উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বাহাজ আলী মোল্লার ছেলে জাবেদ আলী (৫৫), আগুরিয়া দক্ষিণ পাড়ার মোঃ সরকারের ছেলে আলী সরকার (৩৮), রাজাপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল বারেক (৩২), মাইঝাইল গ্রামের রাম চন্দ্রের ছেলে সুব্রত (২৫) ও গইটাপাড়ার শহিদুল ইসলামের ছেলে মো. আরিফ (১৮)। সিরাজগঞ্জ ডিবি পুলিশ এদেরকে গ্রেফতার করে। ডিবি পুলিশের অভিযানে মাইঝাইল গ্রামের মৃত নির্মল ঘোষের স্ত্রী রিনা ঘোষ দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে অবৈধভাবে দেশীয় তৈরি মদ বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে ৫০ লিটার মদসহ ৫ ক্রেতাকে আটক করা হয়। তবে এ সময় রিনা ঘোষ পালিয়ে যায়।
বেলকুচি থানার এস.আই ফয়সাল হোসেন নিশ্চিত করে জানান, এদের নামে মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
