বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
02 বেলকুচি প্রতিনিধিঃ পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জেরধরে প্রতিপক্ষরা কামাল সেখ (৩৫) নামে এক গুড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত কামাল সেখ বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে। পরে বিক্ষুব্ধ জনতার মারপিটে আহত সোহেল রানা (২০) নামে আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। আহত সোহেল রানা পাশ্ববর্তী সূর্বণসাড়া গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে। নিহতের বড় ভাই আব্দুস সালাম জানান, দক্ষিণপাড়ার আব্দুল করিমের স্ত্রী চায়না বেগম, ছোট ভাই কামালের নিকট থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিল। আজ রোববার দুপুরে সেই টাকা ফেরত চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে চায়না বেগমের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এরই জেরধরে বিকেল সাড়ে ৫ টার দিকে চায়না বেগমের পক্ষের লোকজনরা দলবল নিয়ে কামালের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা ছোট ভাই কামালকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতার মারপিটে আহত সোহেল রানাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।             শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/০৮/০9/২০১৪ইং

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...