শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে রোপা আমনে বাম্পার ফলন হয়েছে। কৃষকদের চোখে মুখে তাই হাসির ঝিলিক ফুটে উঠেছে। কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। কৃষক বধূরাও তাদেরকে পূর্ণ সহযোগীতা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় রোপা আমন চাষের জন্য চার হাজার পাঁচশত একাত্তর হেক্টর জমির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে সেই লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। বিচ্ছিন্ন কিছু জমিতে পোকাড় আক্রমন হলেও রোপাআমন ধান চাষে কৃষকদের মনে তেমন প্রভাব পড়েনি। পুরো উদ্দ্যেমে কৃষকরা রোপা আমন চাষ করেছে। আর এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পূর্ণ সহযোগীতা করেছে। বেলকুচি উপজেলার ভুতিয়াপাড়া, ধুকুরিয়া বেড়া, ভাঙ্গাবাড়ী, রাজাপুর গ্রামের কৃষকদের কাছ থেকে জানা যায়, এ বছর রোপা আমনের চাষ আমাদের ভাল হয়েছে। আমরা এখন ধান কাটায় ব্যস্ত। বাড়ির মহিলারাও আমাদেরকে সহযোগীতা করছে। চৌহালী উপজেলা ৬টি ইউনিয়নের এবার আমন চাষের বাম্পার ফলন হয়েছে। ইউনিয়ন গুলো হলো, সদিয়াচাঁদপুর, স্থল, ওমরপুর, ঘোরজানা, খাস কাউলিয়া ও কাউলিয়া ইউনিয়নের কৃষকরা এবার আমন চাষে তেমন সুফল পেতে পারে নাই। কারণ উক্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ভাঙ্গণের ফলে এ উপজেলার কৃষকদের মুখ শুধুই হতাশার ছাপ। কৃষকদের কাছ থেকে জানা যায়, আমাদের অত্র উপজেলায় বর্ষা মৌসুমে বর্ষায় বাড়িঘর সহ ফসলী জমি তলিয়ে যায়। বর্ষা মৌসুম শেষ হলে ভাঙ্গণ শুরু হয়। ৯টি উপজেলার মধ্যে চৌহালী উপজেলা কৃষকের ভাগ্য খারাপ। সলঙ্গা উপজেলা লাঙ্গামোড়া গ্রামের কৃষক দিবাকর রায় বলেন, এবার রোপা আমন চাষ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়া এবং পোকা মাকরের আক্রমন ছিল অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্যারেরা আমাদেরকে অনেক সহযোগীতা করেছে। একই থানার কৃষক বেল্লাল হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছর রোপা আমনের চাষ ভালো হয়েছে। আশা করছি এবার ধান বিক্রি করে কৃষি ঋন পরিশোধ করতে পারবো। শাহজাদপুর উপজেলার বেতকান্দি গ্রামের কৃষক সোবাহান সরদার বলেন, তুলনা মূলক ভাবে এ বছর রোপা আমনের চাষ ভাল হয়েছে। গত বছর পোকা মাকরের আক্রমনে আমার দুইটি জমির ধান নষ্ট হয়ে গিয়েছিল। এবার কৃষি অফিসের স্যারেরা আমাকে অনেক সহযোগীতা করেছে। তারা পাশে না থাকলে এবারও আমার ধান নষ্ট হয়ে যেত। সঠিক সময়ে কিটনাশক দিতে পেরেছিলাম বলেই এবার রোপা আমন ভালো হয়েছে। আমি সুখী। তাড়াশ উপজেলার কৃষকদের সূত্রে জানা যায়, যদিও রোপা আমন চাষ ভালো হয়েছে কিন্তু চাষ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ দূর্যোপূর্ণ আবহাওয়া আমাদেরকে অনেক ভুগিয়েছে। তারপরেও আমরা থেমে থাকিনি। আমরা কৃষক মানুষ। কৃষি কাজ আমাদের পেশা। কাজেই রোপা আমন যদি গত বছরের মত নষ্ট হয়ে যায় তাহলে আমরা খাবকি? সেজন্যই আমরা এবছর রোপা আমন চাষে বেশী মনোযোগী হয়েছি। তাছাড়া এই উপজেলার মাটির উর্বরা শক্তি অনেকটা ভালো, ধান চাষও ভাল হয়। বিলাঞ্চল এলাকায় বৃষ্টিপাতের কারণের ধানের চারাও তলিয়ে গিয়েছিল। তবু আমরা থেমে থাকিনি। এ ব্যাপারে বেলকুচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার শাহাদৎ হোসাই সিদ্দিকী এর সাথে আলাপ কালে তিনি বলেন, এবছর রোপা আমন চাষে যে লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল আমরা তার চাইতেও বেশি লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের কর্মীদের আন্তরিকতা এবং কৃষকদের সদইচ্ছা ও সহযোগীতার কারনেই আমরা এ সাফল্য ঘরে আনতে পেরেছে। এবছর দূর্যোগপূর্ণ আবহাওয়া এবং পোকা মাকরের আক্রমন একটু বেশি হলেও যথা সময়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছি। তাই এ বছর রোপা আমন চাষে বাম্পার ফলন হয়ে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...