শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।
বুধবার(২ আগষ্ট) বিকেলে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে সৈয়দপুর নতুন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামীতে যদি আপনারা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের জালালপুরে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দেওয়া হবে। তার বক্তব্যে বলেন, যখন ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিতে অস্বীকার করে তখন বিএনপি’র লোকজন বলেছেন পদ্মা সেতু আর হবে না কিন্তু জাতীয় পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যায়নি তিনি ঠিকিই পদ¥া সেতু নির্মাণ করে দেখিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপি’র সভাপতি খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতুতো হবেই না, যদিও হয় জোড়া তালি দিয়ে হবে ঐ সেতুতে আপনারা উঠবেন না কিন্তু আজ যে বিএনপি আন্দোলন, অবরোধ করেছে ঐ বঙ্গের মানুষতো পদ্মা সেতু দিয়েই আসছে।
উক্ত মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বাজারের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
