মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Belkuchi, Pir Pic 02-04-15

চন্দন কুমার আচার্যঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এক ভন্ডপীর ও তার মুরিদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। কথিত পীর জহুরুল ইসলাম (৭২) উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামের মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ও মুরিদ শহিদুল ইসলাম (৪৫) মৃত আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কথিত পীর জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামে তার মুরিদ সামাদ বেপারীর বাড়ীতে যাতায়াত করত। ৩/৪ দিন আগে সামাদ বেপারীর ছেলে সুক চানের স্ত্রী মরিয়মকে ভুতে ধরেছে বলে তার নিজ বাড়ীতে নিয়ে যায়। ভুত ছাড়ানোর কথা বলে ভন্ড পীর মরিয়মের সঙ্গে অশালীন আচরন করে। এক পর্যায়ে মরিয়ম বিষয়টি তার শ্বশুড়বাড়ীর লোকজনকে জানালে বুধবার রাতে বাড়ীতে পীর ও মুরিদকে ডেকে নিয়ে আসে এবং গণধোলাই দিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশে সোপর্দ করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, অভিযুক্তদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...