
চন্দন কুমার আচার্যঃ বেলকূচী উপজেলা ব্যাপক ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টিতে ঘড়বাড়ী ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।। ঝড়ো হাওয়া, ঘন ঘন বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায় এবং রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে অত্র উপজেলা।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন, বেলকুচি ইউনিয়নে বড় বড় শীলের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে, যে সব ধানের ছড়া বের হয়েছে সে সব ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং ধান নুয়ে পড়েছে। ঝড়ো হাওয়ার কারণে অত্র উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে এবং শিলের কারণে অনেকের ঘরের টিন পর্যন্ত ছিদ্র হয়ে গিয়েছে। গাছপালার ডাল ভেঙ্গে পড়ার কারণে অনেক স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায় এবং গ্রামাঞ্চল বিদ্যুবিহীন অবস্থায় আছে। উপজেলার গ্রামাঞ্চলে অনেকের থাকার ঘর পড়ে যায় এবং ব্যাপক গাছপালা ভেঙ্গে পড়ে। উপজেলার পৌর এলাকায় শুধু মার্কেটকে সচল রাখার জন্য বিদ্যুৎ দেয়। মার্কেটে ১৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায় এবং ১৫-২০মিনিট পড়ে আবার বিদ্যুৎ চলে। বিদ্যুৎ অফিসের লাইনম্যানদের কাছ থেকে জানা যায়, অনেকের মিটারের তার, বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ... চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি
