বেলকুচি প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে একদল বেদে যুবতী নারী বকসীস আদায়ের নামে পথচারী ও দোকানদারদের জামা কাপড় টেনে ধরে। এতে মুকুন্দগাঁতী বাজারের শতাধিক দোকান মালিক ও পথচারী এসব বেদে নারীদের দ্বারা লাঞ্ছিতর স্বীকার হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী তাদের এই তান্ডবে পুরো বাজার এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠে। কিন্তু লাঞ্ছিত হওয়ার ভয়ে কেউ এর প্রতিবাদ করতে সাহস পায় না। ফলে এ সময় বাজারের লোকজন অসহায় ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে। এই সব বেদে নারীদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হওয়ায় কেউ তাদের এ জঘণ্য কাজে বাধা দিতে সাহস পায় নি। বেদে এসব নারীরা বাজারের পথচারীর ও দোকানদারদের কপালে সাপের বাক্স ঠেকিয়ে ভয়ভীতি সৃষ্টি করে বকসিসের নামে ১০ থেকে ২০ টাকা করে আদায় করতে থাকে। কেউ এ টাকা দিতে অস্বীকার করলে তাদের জামার কলার, লুঙ্গী অথবা প্যান্ট টেনে ধরে দিগম্বর করার চেষ্টা করে। সম্মানের ভয়ে তারা বাধ্য হয়ে বেদে নারীদের দাবীকৃত টাকা পরিশোধ করতে বাধ্য হয়। এসব বেদে যুবতীরা উঠতি বয়সী যুবকদের বেশী টার্গেট করে তাদের উপর এ আক্রমন চালায়। এ ব্যাপারে মুকুন্দগাঁতী বাজারে মুড়কী ব্যবসায়ী, লাল মিয়া, চা বিক্রেতা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, কামাকন্দ উপজেলার জামতৈল রেলষ্টেশনের ভাসমান এ সব বেদে যুবতী নারীরা দল বেধে মুকুন্দগাঁতী বাজারে এসে টাকা তোলার নামে এতান্ডব চালায়। এদের নাম, কল্পনা, জল্পনা, আল্পনা, তমা, বৃষ্টি, সৃষ্টি. আঙ্গুরী, বীনা এবং রীনা বলে গেছে। ১ ঘন্টা ব্যাপী এ তান্ডবের পরে বাজার কমিটির লোকজন ও এলাকাবাসী ক্ষুব্দ হয়ে উঠলে বিষয়টি আচ করতে পেরে পুলিশি গ্রেফতার এড়াতে তারা সটকে পরে। এতে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
