বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোন্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোন্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলায় (বঙ্গমাতা) নাগগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম মুলকান্দি বারুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অংশ গ্রহণ করে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে মুলকান্দি বারুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় ও (বঙ্গবন্ধু) মেহের নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম দৌলতপুর উত্তর নাড়ামুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে ২-১ গোলে দৌলতপুর উত্তর নাড়ামুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। উক্ত টুর্ণামেন্টের পূরস্কার বিতরনী অনুষ্ঠানে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন লাল খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশানুর বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক / শিক্ষিকা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরে জনগন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...
ইতিহাস ও ঐতিহ্য
ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...
বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...
