শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে ইউনিয়ন পরিষদের সচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশ গ্রহণ নিশ্চিতকরনের মাধ্যমে গণতান্ত্রিক ইউনিয়ন প্রতিষ্ঠায় নারী উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স (ইউপিজিপি) ও স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের সহযোগিতায় দিনব্যাপি কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপ সচিব) আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হামিদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, মহিলা বিষয়ক কর্মকতা কানিজ ফাতেমা, ১নং বেলকুচি ইউনিয়নের চেয়ারম্যান গাজী নূরুল ইসলাম, মানবমুক্তি সংস্থা প্রতিনিধি আমিনা বেগম প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...