বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে দূর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে সামনে রেখে মন্ডপে মন্ডপে ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। বেলকুচি উপজেলায় প্রতিমা শিল্পীদের নান্দনিক ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা, কার্ত্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুর ও দেবতাদের বাহক সিংহ, ময়ূর, হাঁস,প্যাঁচা ও ইঁদুর। আর এই প্রতিমা তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহিত হচ্ছে এঁটেল মাটি, বাঁশ, কাঠ, খড়, পাটের আঁশ ও রঙ দিতে প্রতিমার সৌন্দর্য বর্ধন করছে প্রতিমা কারিগর। শারদীয় দুর্গাপূজার আর মাত্র ২ সপ্তাহ বাকী আছে, হিন্দুধর্মাবলীরা মনে করেন প্রতিবছর এই দিনে দুর্গা মা পৃথিবীতে আসেন সমস্ত অশুভ ও অসুর শক্তিকে ধ্বংস করা জন্য। পৃথিবীতে সকল অশুভ শক্তিকে ধ্বংস করে শান্তি বিরাজ করতে দুর্গার আগমন। বেলকুচি পৌরসভাধীন চালা গ্রামের প্রতিমা কারিগর আনন্দ রাজবংশী জানান, তিনি ২৫ বছর যাবৎ প্রতিমা তৈরির কাজ করছেন। চালা গ্রামের আনন্দ রাজবংশী প্রতিমা তৈরির কাজ করে আসছে প্রায় ২০ বছর হলো। তার সঙ্গে প্রতিমা তৈরির উৎসাহ দেন যে বাড়িতে প্রতিমা তৈরি করি সেই বাড়ির লোকজনই। আমিই একমাত্র প্রতিমা তৈরির কাজ একক ভাবেই করে যাচ্ছি প্রায় ২০ বছর যাবত। ভদ্রঘাটের প্রতিমা শিল্পী নিতাই চন্দ্র পাল ও তার ছেলে গৌতম চন্দ্র পাল জানান, প্রতিবছরের চেয়ে এবছর প্রতিমা তৈরির উপকরণগুলোর দাম বেশি, তাই প্রতিমা তৈরির মূল্য অনেকটাই বেশী। গত ৩ মাসে আমরা ৩০টি প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছি এখন শুধু রঙ দেওয়া বাকী আছে। রঙ দেওয়া হলেই দেবী মায়ের সৌন্দর্য পূর্ণতা ফিরে পাবে। তারা আরো জানান, প্রতিটি প্রতিমার মূল্য এবছর ২০ থেকে ৭০ হাজার টাকা দরে প্রতিমা তৈরি করা হচ্ছে। বেলকুচি উপজেলায় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জানান শ্রী বৈদ্যনাথ রায় জানান, শারদীয় দুর্গা পূজায় এ বছর প্রায় ৬৯টি মন্ডপে পূজা হবে হবে। মন্ডপে মন্ডপে এখন থেকেই ডেকোরেশনের কাজ চলছে। প্রতি বছর সরকারি অর্থ বরাদ্দ আসে এবং এ বছর পূজাও বেশী। এবারের পূজা অনেকটা আনন্দ সহকারে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...