রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শরীফ আহমদ ইন্না: বেলকুচি উপজেলায় ট্রাক চাপায় আলহাজ হোসেন (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই স্কুল ছাত্র। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। মঙ্গলবার বেলা সোয়া বারটার দিকে উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আলহাজ্ব হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া বারটার দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল আলহাজ্ব ও তার দুই সহপাঠি। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ্ব নিহত হয় ও আহত হয় অপর দুইজন। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে ও আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...